ভুটানের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরাইল। গতকাল শনিবার রাতে নয়াদিল্লিতে ভারতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রন মালকা ও ভুটানের রাষ্ট্রদূত ভেতসপ নামগায়েল এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। দুই দেশের মধ্যে সরকারি সম্পর্ক প্রতিষ্ঠা এবং জেরুজালেম ও থিম্পুতে প্রতিনিধি পাঠানোর ব্যাপারে গত বছর গোপনে আলোচনা শুরু করে ইসরাইল ও ভুটান। ইসরাইলের রাষ্ট্রদূত দুই দেশের এই সম্পর্ক প্রতিষ্ঠাকে উত্তেজনাপূর্ণ ও বিশেষায়িত বলে উল্লেখ করেছেন। ইসরাইল ইতোমধ্যে চারটি মুসলিম রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করেছে। গতকাল ইসরাইলি মিডিয়া জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।