জাপানে ফের বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। গত একদিনে দেশটিতে নতুন করে ৩ হাজার ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর একদিনে সর্বোচ্চ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, শনাক্ত রোগীদের মধ্যে ৬২১ জন রাজধানী টোকিওর। এটি ওই শহরে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড।
দেশটিতে শনিবার পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৭ হাজার ৯৯৯ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৫৭৫ জনের।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে, বর্তমানে ২৩ হাজার ৯৯০ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ৫৭৮ জনের অবস্থা আশঙ্কাজনক। সিএনএন
ইত্তেফাক/এসআর