ফোক গানে সেরা

সংগীত নিয়ে শ্রেষ্ঠদের পুরস্কৃত করার জন্য এই উপমহাদেশের সবচেয়ে বড় আসরটি গত ১৫ বছর ধরে চ্যানেল আই আয়োজন করে আসছে। এবারের ১৫তম আসরে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২০-এ শ্রেষ্ঠ ফোকশিল্পী হিসেবে পুরস্কৃত হন সায়েরা রেজা। এক মনোজ্ঞ আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে অনুষ্ঠানটি গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। শিল্পীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বরেণ্য শিল্পী ফরিদা পারভীন ও আনন্দ আলো সম্পাদক, কথাসাহিত্যিক রেজানুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইজাজ খান স্বপন।