সোহেলী শারমিন ঊর্মির ‘অন্তবিন্দু’

করোনার মধ্যে ঘরে বসে একঘেয়ে জীবন

থেকে মুক্তি পেতে শখকে কাজে লাগিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সোহেলী শারমিন ঊর্মি। সেই গল্প তুলে ধরেছেন— রায়হানুল ইসলাম সৈকত

বি শ্ববিদ্যালয় যখন বন্ধ হয় তখন খুলনাতে চলে আসি। বাড়িতে প্রথম কিছুদিন ভালো কাটলেও পরবর্তীতে শুরু হয় চার দেওয়ালের মধ্যে একঘেয়ে জীবন। সেই একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে নিজের শখ থেকে শুরু করি কাঠের গহনা, মেটালের টিপ, আংটি এবং চুড়ির কাজ। নিজ হাতে ডিজাইন করে একটু ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছি। ফেসবুকে ‘অন্তবিন্দু’ নামের একটি পেজ রয়েছে, পাশাপাশি পরিচিতদের মধ্যে ভালোই সাড়া পাচ্ছি। তাছাড়া একজন নারী হিসেবে কোনো কিছুর যাত্রা শুরু করতে গেলে বিভিন্ন প্রতিবন্ধকতা পার করতে হয়। যেহেতু এখন ক্যাম্পাস বন্ধ রয়েছে সেহেতু পড়ালেখার চাপটা একটু কম। আর এই সুযোগে নিজের ভালো লাগার বিষয়গুলো সবার সামনে তুলে ধরতে পেরে খুব ভালো লাগছে। এখান থেকে ভবিষ্যতে বড় কিছু করার স্বপ্ন দেখছি।