তাড়াশে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

মাস্কের ব্যবহার নিয়ে সরকারের প্রজ্ঞাপন ও নির্দেশনা থাকলেও তাড়াশে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এ চিত্র শুধু হাটবাজার নয় সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসেও। তাড়াশ জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুজন মাহমুদ জানান, অনেকে মাস্ক ছাড়াই সেবার জন্য চলে আসেন। তবে তাদের মাস্ক নিশ্চিত করেই সেবা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিয়া শোভন জানান, স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় এলাকায় করোনার প্রভাব বাড়তে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম বলেন, সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে মাস্ক বিতরণের সঙ্গে সঙ্গে জরিমানাও করা হচ্ছে।