টেকনাফ সীমান্তের প্রধান সড়কে যানবাহনে তল্লাশি চালিয়ে রবিবার সকালে গলানো স্বর্ণের বারসহ এক রাখাইন পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতারকৃত হচ্ছে ক্যসামং রাখাইন। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে জব্দ স্বর্ণ কক্সবাজার জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।