সুন্দরবনে প্রবেশনিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে শনিবার বিকালে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। আটককৃতরা হলেন সিদ্দিক বিশ্বাস ও ইউছুফ ফকির। অভিযান চালিয়ে পাটাকাটা খালের পূর্ব পাশে প্রবেশনিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে ঐ জেলেকে জাল এবং নৌকাসহ আটক করা হয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু সালেহ বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।