করোনাই ভাইরাসে বাবা বর্ষীয়ান অভিনেতা আলী যাকেরকে হারানোর ১৫ দিন পর একই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা-প্রযোজক ইরেশ যাকের। রবিবার রাত ৯টার দিকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমি কোভিড পজিটিভ হয়েছি। অনুরোধ করছি গেল এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের নিরাপদে থাকার। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, করোনার প্রাথমিক লক্ষণ বিষয়ে। সবার জন্য দোয়া।’
২৭ নভেম্বর ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইারেশ যাকেরের বাবা আলী যাকের। মৃত্যুর দুদিন আগে তিনি করোনা পজিটিভ হন। তবে তার আগে থেকেই কিংবদন্তী এই অভিনেতা ক্যানসারে ভুগছিলেন।
ইত্তেফাক/বিএএফ