বারিতে কৃষকদের মধ্যে ফুলের চারা বিতরণ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফুল বিভাগের উদ্যোগে রবিবার কৃষকদের মধ্যে ফুলের চারা বিতরণ করা হয়েছে।

বারির উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে ‘বাংলাদেশের শহরাঞ্চলের মাঠে ও ছাদে উদ্যান ফসল চাষের প্রযুক্তি উদ্ভাবন’ শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) এনএটিপি ফেজ-২ প্রকল্পের অর্থায়নে ফুলের চারা, বাল্ব ও করম বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

বারির উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক এবং এই প্রকল্পের কোঅর্ডিনেটর ড. আবেদা খাতুন প্রধান অতিথি থেকে কৃষকদের মধ্যে চারা, বাল্ব, করম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।