রাজনৈতিক মোল্লাদের ফতোয়ায় নয়, দেশ চলবে সংবিধান মেনে :ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাজনৈতিক মোল্লা-দের ফতোয়ায় নয়, সংবিধান মেনেই দেশ চলবে। তিনি সংবিধানবিরোধী ফতোয়াবাজি নিষিদ্ধেরও দাবি জানান। ইনু বলেন, সংবিধানের যেমন বিকল্প নেই, তেমনি ভাস্কর্যেরও বিকল্প নেই। তাই সংবিধানের মতো ভাস্কর্যও থাকবে। রাজনৈতিক মোল্লা, ফতোয়াবাজ ও ধর্মব্যবসায়ীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে গতকাল রবিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর জাসদ আয়োজিত সমাবেশে ইনু এসব কথা বলেন।

ইনু বলেন, সংবিধান ও ভাস্কর্যের বিষয়ে কোনো ছাড়, সমঝোতা, আপস কিংবা মাঝামাঝিতে থাকার সুযোগ নেই। রাষ্ট্রদ্রোহী ফতোয়াবাজদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তি দেওয়ার দাবি জানিয়ে ইনু বলেন, বঙ্গবন্ধুকে মানি কিন্তু ভাস্কর্য মানি না—এ কথা বলে রাজনৈতিক মোল্লারা তাদের কথার সুর পালটালেও এদের ছাড় দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশের মুসলমানদের রাজাকার, রাজনৈতিক মোল্লা ও ফতোয়াবাজদের কাছ থেকে নতুন করে ইসলাম শিখতে হবে না। জামায়াত, মুসলিম লীগ, নেজামে ইসলাম, হেফাজত, খেলাফত মজলিশ, বাবুনগরী, মামুনুল, চরমোনাই পিরের মতো রাজনৈতিক মোল্লা, ধর্মব্যবসায়ী, ফতোয়াবাজ ও তেঁতুল মার্কা হুজুরদের জন্মের কয়েক শ বছর আগে থেকেই বাংলাদেশের মুসলিমরা মুসলমান। বাংলাদেশের মুসলমানরা পারিবারিকভাবেই দাদা-দাদি, নানা-নানি ও আব্বা-আম্মার কাছ থেকে ধর্ম শেখে। ঘরৃেন, তাহলে কিন্তু মানুষ মসজিদে কথা বলা শুরু করবে। সমাবেশে আরো বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, মো. মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি সফি উদ্দিন মোল্লাসহ অনেকে।