সুবর্ণচরে কিশোরকে পিটিয়ে হত্যা

গতকাল রবিবার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজাম উদ্দিন নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েক জন যুবক। নিহত নিজাম উদ্দিন ঐ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেলাল উদ্দিনের ছেলে।  এ ঘটনায়  জড়িত থাকার অভিযোগে মো. হুমায়ন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে চর আলাউদ্দিন গ্রামের মো. মানিকের ছেলে।