কঠোর লকডাউনে জার্মানি

ফের কঠোর লকডাউনের পথে জার্মানি। দেশটিতে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়ানোর পর এই সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বুধবার থেকে জারি হওয়া লকডাউনে বন্ধ থাকবে দোকানপাট, স্কুল ও ডে কেয়ার সেন্টার।  চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল দেশের রাজ্যপ্রধানদের সঙ্গে বৈঠকের পর গতকাল রবিবার এই ঘোষণা দেন তিনি।  নতুন এই বিধি জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত বলবত্ থাকবে।    

তবে  দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হলেও খাবারের দোকান, ব্যাংক, এবং ক্রিস্টমাস ট্রি-র দোকান খোলা থাকবে।

এছাড়া দেশটির কর্তৃপক্ষ প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছে, তারা যাতে করে তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ করে দেয়। 

এদিকে দেশটিতে নববর্ষ পালনেও নানা বিধিনিষেধ আরোপ করেছে।  সেইসঙ্গে আসন্ন বড়দিন পালনেও থাকছে নানা বিধি।  ডয়চে ভেলে, বিবিসি 

ইত্তেফাক/এসআর