সুপ্রিয় বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে প্রশ্নোত্তরগুলো পড়, যা বহুনির্বাচনি ও জ্ঞানস্তরের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সহায়ক হবে।
১১. সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার বৈশিষ্ট্য হলো-
উত্তর:ছন্দে নতুনত্ব।
১২. সত্যেন্দ্রনাথ দত্ত কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর:নিমতা গ্রামে।
১৩. ‘ঝর্ণার গান’ কবিতার মূল বিষয় হলো-
উত্তর:ঝর্ণার বন্দনা।
১৪. ‘ঝুম-পাহাড়’ শব্দের অর্থ কী?
উত্তর:নীরব পাহাড়।
১৫. ঝর্ণা খিলখিলায় কোন পাখির বোল সাধে?
উত্তর:বুলবুলি।
১৬. সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহের নাম কী?
উত্তর:অক্ষয় কুমার দত্ত।
১৭. সাদা জলরাশির ধারা কোথায় থেকে নেমে আসে?
উত্তর:পর্বত থেকে।
১৮. কে দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায়?
উত্তর:পাহাড়।
১৯. ‘ঝর্ণার গান’ কবিতায় কবির কল্পনায় ঝর্ণা পায়ে কোন ফুল ধারণ করে?
উত্তর:টগর ফুল।
২০. ঝর্ণার চলার ছন্দে কিসের ধ্বনি বেজে ওঠে?
উত্তর:নুপুরের মধুর ধ্বনি।
২১. সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় কোন ভাষার শব্দ পাওয়া যায়?
উত্তর:আরবি ও ফার্সি।
২২. ‘বিজন’ শব্দের অর্থ কী?
উত্তর:জনশূন্য।
২৩. সত্যেন্দ্রনাথ দত্তের অকাল মৃত্যুর সঙ্গে তুলনা করা যায়?
উত্তর:সুকান্ত ভট্টাচার্যের।