১. ‘রেড লাইট’ একটি নতুন কলম উত্পাদনকারী প্রতিষ্ঠান। ব্যবসায়ের পরিচিতির জন্য এ প্রতিষ্ঠানটি ১,০০০টি কলম বিনামূল্যে রোভারপল্লী ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করেন। হিসাব সমীকরণে এর প্রভাব কী?
(ক) A হ্রাস ও বৃদ্ধি
(খ) A হ্রাস ও OE বৃদ্ধি
(গ) A বৃদ্ধি ও OE বৃদ্ধি (ঘ) OE হ্রাস ও বৃদ্ধি
২. মামুন লাইব্রেরি বাংলাবাজার থেকে বই ক্রয় করে আনার জন্য গাড়ি ভাড়া ১,০০০ টাকা প্রদান করে। মামুন লাইব্রেরির হিসাব সমীকরণে এর প্রভাব কী?
(ক) সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি
(খ) সম্পত্তি বৃদ্ধি ও স্বত্বাধিকার বৃদ্ধি
(গ) স্বত্বাধিকার হ্রাস ও সম্পত্তি হ্রাস
(ঘ) স্বত্বাধিকার হ্রাস ও দায় হ্রাস
৩. বিক্রয় ফেরত পণ্যের ওপর কোন প্রামাণ্য দলিলটি প্রস্তুত করা হয়?
(ক) চালান (খ) ক্যাশ মেমো
(গ) ক্রেডিট নোট (ঘ) ডেবিট ভাউচার
৪. চালান বইতে কার স্বাক্ষর দেওয়া হয়?
(ক) ক্রেতার (খ) বিক্রেতার
(গ) মালিকের
(ঘ) ক্রেতা ও বিক্রেতা উভয়ের
৫. ক্রেডিট নোট কে তৈরি করে থাকে?
(ক) বিক্রেতা (খ) মালিক
(গ) হিসাবরক্ষক (ঘ) বিনিয়োগকারী
৬. ক্যাশ মেমোর উপরিভাগে কোনটির উল্লেখ থাকে?
(ক) ক্রেতার পূর্ণ পরিচয়
(খ) পণ্যের উত্পত্তি স্থানের তথ্য
(গ) মূল্য পরিশোধের সময়
(ঘ) বিক্রয় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা
বহুপদী সমাপ্তিসূচক
৭. অনগদ ব্যয় হলো-
i. সম্পত্তির অবচয় খরচ
ii. সুনামের অবলোপন খরচ
iii. সুদ খরচ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
৮. ডেবিট নোটে উল্লেখ থাকে—
i. মালের পরিমাণ
ii. মালের দর
iii. কারবারি বাট্টা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
৯. লেনদেনের কাঠামোগত পরিবর্তন হবে—
i. নগদে সম্পদ ক্রয় করা হলে ii. নগদে পণ্য বিক্রয় করা হলে
iii. নগদ টাকা ব্যাংকে জমা দিলে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর:১ ঘ, ২ গ, ৩ গ, ৪ ঘ, ৫ ক, ৬ ঘ, ৭ ক, ৮ ঘ, ৯ খ।