মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর দুই মডেলের গেমিং ল্যাপটপে ৪০ শতাংশ ছাড় দিচ্ছে ওয়ালটন। পাশাপাশি পুরো বিজয়ের মাস অর্থাত্ ডিসেম্বর জুড়ে ওয়ালটন ই-প্লাজা থেকে ল্যাপটপ ও কম্পিউটার এবং এক্সেসরিজ ক্রয়ে থাকছে ১৬ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।
এদিকে, ওয়ালটনের ল্যাপটপ এক্সচেঞ্জ কার্যক্রমের আওতায় যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ-ডেস্কটপ জমা দিয়ে সর্বোচ্চ ২২ শতাংশ ডিসকাউন্টে ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপ কেনা যাচ্ছে। এমনকি এ সুবিধায় কেনা ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপের মূল্য ৩ মাসের কিস্তি সুবিধায় পরিশোধ করা যাচ্ছে।
এদিকে, পুরো বিজয়ের মাস অর্থাত্ ডিসেম্বর জুড়ে ওয়ালটনের অনলাইন শপ ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে ল্যাপটপ ও কম্পিউটার এবং এক্সেসরিজ ক্রয়ে ১৬ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা।
এছাড়া, ১৬ ডিসেম্বর পর্যন্ত ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ ও অল-ইন-ওয়ান পিসি ব্যবহারকারীরা ওয়ালটন ল্যাপটপ ইউজার কমিউনিটি ফেসবুক গ্রুপে রিভিউ দিয়ে এএসএসডি জিতে পারছেন।
বর্তমানে ২৬,৯৯০ টাকা থেকে ১০৫,০৫০ টাকা মূল্যের ১৬ মডেলের ডেস্কটপ উত্পাদন ও বাজারজাত করছে ওয়ালটন। আছে ৩ মডেলের অল-ইন-ওয়ান ওয়ালটন কম্পিউটার। যার মূল্য ৪৬,৯৫০ থেকে ৫৫,৫০০ টাকার মধ্যে। এছাড়া ওয়ালটনের রয়েছে প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২১ মডেলের ল্যাপটপ। যেগুলো পাওয়া যাচ্ছে মাত্র ২৩,৫৫০ টাকা থেকে ১৬৮,৫০০ টাকায়।
পাশাপাশি বিভিন্ন মডেলের মনিটর, মেমোরি কার্ড, র্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি ক্যাবল, স্পিকার, পাওয়ার সাপ্লাই ইউনিট, ইউপিএস ইত্যাদি উত্পাদন ও বাজারজাত করছে ওয়ালটন। মডেলভেদে ল্যাপটপে সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে জিরো ইন্টারেস্টে ১২ মাসের কিস্তি সুবিধা।