শফিউল বাবুর বিজয় দিবসের নাটক ‘মুক্তি’

আগামীকাল রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বিজয় দিবসের বিশেষ নাটক ‘মুক্তি’। এটি রচনা করেছেন মাসুম শাহরীয়ার এবং পরিচালনা করেছেন শফিউল আলম বাবু।

জনপ্রিয় অভিনেত্রী মেঘনা বীরঙ্গনা শিউলির চরিত্রে অভিনয় করছেন। নাটকটির গল্পে দেখা যাবে, বারবারই দৃশ্য কাট হচ্ছে। মেঘনার দেখাশোনা করার জন্য সেই গ্রামের মহাজন শিউলি নামের যে মেয়েটির ওপর দিনের পরদিন অত্যাচার করেছে তাকে নিয়োগ করে নায়িকার দেখাশোনা করার জন্য। শিউলির অত্যাচারের কাহিনি শোনার ছবির নায়িকা শেফালী পরদিন দৃশ্যটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারে। এরপর নায়িকা শেফালী ইউনিটের সবাইকে নিয়ে গ্রামের মহাজনের জন্য ফাঁদ পাতে, আর সেই ফাঁদে ধরা পড়ে মহাজন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা শফিউল বাবুু বলেন, ‘মুক্তিযুদ্ধ দেশ এসব বিষয়ের যেকোনো কাজ করতেই একটা বাড়তি আনন্দ অনুভব হয়। মনে হয় দেশের জন্য একটা দায়িত্ব পালন করছি। তা ছোট আকারে হোক বা বড় ক্যানভাসে। আমার মনে হয় প্রত্যেকেরই এই দায়বোধ থাকা জরুরি। আমার খুব প্রিয় কাজের তালিকায় থাকবে এই নাটকটি।’

 নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নিশাত প্রিয়ম, নাইরুজ সিফাত, সাইফ মাহমুদ, শফিউল আলম বাবু, ঈশরাক আফ্রিদ অন্তিক, মনিরুজ্জামান জুলহাস, আফরোজা আনিকা প্রমুখ। নাটকটির চিত্রগ্রহণে রয়েছেন হূদয় সরকার এবং সম্পাদনা করেছেন কিশোর আল মামুন।