সিরাজগঞ্জ প্রতিনিধি
হলুদ ফুলে ছেয়ে গেছে সিরাজগঞ্জের সরিষার খেতগুলো। এবার বিভিন্ন উপজেলায় চোখে পড়ার মতো সরিষার আবাদ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর ৪৯ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। কৃষক শাহজাহান আলী জানান, বন্যার কারণে তাদের এলাকায় সরিষার চাষ কিছুটা দেরিতে শুরু হয়েছে। তবে বাজারে সরিষার দাম ভালো থাকায় এবার বেশি লাভ পাওয়া যাবে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসরাণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু হানিফ জানান, তাড়াশ ও উল্লাপাড়ায় এবার সরিষা আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় সরিষার বাম্পার ফলন হবে।