ঝুঁকিপূর্ণ বিদ্যুত্ লাইনে দুর্ঘটনার আশঙ্কা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

উপজেলার লিচুবাগান এলাকায় উচ্চক্ষমতার পরিত্যক্ত একটি বিদ্যুত্ লাইন এখন দুর্ঘটনার ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের ৩৩ কেভির বিদ্যুত্ লাইনটি পরিত্যক্ত হলেও সচল থাকায় প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। সরেজমিনে দেখা গেছে, বনগ্রাম কুষ্ঠ হাসপাতালের কাছ থেকে দোভাষী বাজার পর্যন্ত পাঁচটি স্টিল খুঁটির ওপর রয়েছে লাইনটি। ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস জানান, লাইনটি পরিত্যক্ত করা হলেও বিদ্যুত্ সচল রয়েছে। কাপ্তাই বিদ্যুত্ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী সোহাগ ব্যাপারী বলেন, ‘কাপ্তাইয়ে আমি নতুন যোগদান করেছি। লাইনের ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিব।’