ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী ময়মনসিংহকে একটি আধুনিক নগরীতে পরিণত করা হবে। এজন্য তিনি মিডিয়া কর্মীদের সহযোগিতা কামনা করেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ময়মনসিংহ সিটি করপোরেশনের উন্নয়নে ১ হাজার ৫৭৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, সচিব রাজীব কুমার সরকারসহ অন্যরা।