কালিয়ায় ইউপি সদস্যের কারাদণ্ড

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিয়ের নামে জমা নেওয়া টাকা কেড়ে নেওয়ার অভিযোগে কালিয়ায় এক ইউপি সদস্যকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল হকের ভ্রাম্যমাণ আদালত রবিবার রাতে ইউপি সদস্য মিটু মিয়াকে এই সাজা দেন। নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, দণ্ডপ্রাপ্তকে সোমবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।