মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

ইত্তেফাক ডেস্ক

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

চাঁদপুর : কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখা। সমাবেশ শেষে আইনজীবীরা আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে অ্যাডভোকেট জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, আহসান হাবীব, সাইদুল ইসলাম বাবু, রুহুল আমিন প্রমুখ।

লালমনিরহাট : সকালে জেলা আইনজীবী সমিতি চত্বরে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। জেলা আইনজীবী সমিতির সভাপতি সফুরা বেগম রুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুজিবুল হক, আকমল হোসেনসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ।

ভোলা :সকালে শহরের বাংলা স্কুল মোড়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন। মানববন্ধনে টেলিকনফারেন্সে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও তোফায়েল আহমেদ এমপি। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন - আব্দুল মমিন টুলু, দোস্ত মাহামুদ প্রমুখ।

ঈশ্বরদী (পাবনা) : ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষকদের আয়োজনে সোমবার কলেজ গেটে মানববন্ধন ও পথসভার অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর জাকিরুল হক, সহযোগী অধ্যাপক হাফিজা খাতুন, মরারি মোহন দাস, রবিউল ইসলাম।

লোহাগড়া (নড়াইল) : ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক পরিবার সোমবার সকালে বিক্ষোভ মিছিল বের করে ইতনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তা মোড়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য কুমার সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সঞ্জীব কুমার সাহা, শেখ মাহাবুবুর রহমান প্রমুখ। 

মধুখালী (ফরিদপুর) : বেলা সাড়ে ১১টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট ও স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজনে উপজেলার রেলগেট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মির্জা গোলাম ফারুকের সভাপতিত্বে ও এস এম মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন—মনোজ সাহা, মো. ওহিদুজ্জামান বাবলু মিয়া, আলী আহম্মদ, রাধা রানী ভৌমিক প্রমুখ।