ইজেনারেশনের আইপিওতে ১২ জানুয়ারি থেকে আবেদন

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ইজেনারেশনের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আগামী ১২ জানুয়ারি আবেদন গ্রহণ শুরু হবে। কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির আইপিওতে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এর আগে গত ২১ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৭৪৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে ডিজিটাল প্ল্যাটফরম সল্যুশন, নতুন বাজার উন্নয়ন, আইওটি-ভিত্তিক সল্যুশন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে। ইজেনারেশনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৮২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২০ দশমিক ৫৬ টাকা। উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিতর্কিত এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।