ক্যাপসন নিউজ

এক্সিম ব্যাংকের বিশেষ ব্যবসা সম্মেলন গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পরিচালনা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন এএমডি মো. ফিরোজ হোসেন, ডিএমডি মো. হুমায়ূন কবির, শাহ্ মো. আব্দুল বারী ও শেখ বশীরুল ইসলাম

০০০০০০০০

রাজবাড়ী জেলার কালুখালীতে অনলাইন সুবিধা নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৮০ তম কালুখালী শাখা গতকাল ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এতে অন্যদের মধ্যে ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর অংশ নেন