স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোংয়ের ওয়েবিনার
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠান স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং রবিবার এক অনলাইন ওয়েবিনারের আয়োজন করে। এতে কোম্পানি আইন ১৯৯৪-এর মূল পরিবর্তনগুলো উপস্থাপন এবং তার ওপর আলোচনা করেন অংশগ্রহণকারীরা। কোম্পানি আইন ১৯৯৪-এর মূল পরিবর্তনগুলো ব্যবসা-বাণিজ্যের ওপর কী ধরনের প্রভাব ফেলবে সে সম্বন্ধে সভায় আলোকপাত করা হয়। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি প্রথম এবং ২৬ নভেম্বর দ্বিতীয় সংশোধনীর গেজেটে প্রকাশিত হয়।
প্রতিষ্ঠাতা পার্টনার জেরীন মাহমুদ হোসেন, কোম্পানি আইন ১৯৯৪-এর গুরুত্বপূর্ণ পরিবর্তনের ওপর সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাতে তিনি ওয়ান পারসন কোম্পানির ওপর মূলত আলোকপাত করেন। অধিবেশনটি পরিচালনা করেন আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পার্টনার স্নেহাশীষ বড়ুয়া ।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে ঐ বিষয়সমূহের অধিকতর বিশ্লেষণসহ বক্তব্য দেন বিলড বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেম খান, স্পেন বাংলাদেশ চেম্ব্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসবিসিসিআই) সভাপতি নুরিয়া লোপেজ এবং ঢাকা চেম্ব্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ। সমাপনী বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পার্টনার সুকান্ত ভট্টাচার্য্য। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শেষাংশে অংশগ্রহণকারীদের জন্য প্রশ্ন-উত্তর পর্বে আলোচকবৃন্দ বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
—প্রেস বিজ্ঞপ্তি।