ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের আস্থাভাজন হিসেবে পরিচিত তার ভাগিনা আরিফ ও আহাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত রবিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে মাধবদী এসপি ইনস্টিটিউশনের ভেতরের মাঠে এ সংঘর্ষ হয়। এতে আহাদ গ্রুপের সদস্য পৌরশহরের বিরামপুর এলাকার জাকির হোসেনের ছেলে সাব্বির (২৪) ও আরিফ গ্রুপের সদস্য মেয়র মোশাররফের ভাগিনা নুরালাপুর গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে আশিক (২৮) গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যার পরে মাধবদী এসপি স্কুলের মাঠে আহাদ গ্রুপের লোকজন কর্তৃক আরিফ গ্রুপের লোকজন মারধরের শিকার হয়। খবর পেয়ে আরিফ ঘটনাস্থলে এসে গুলি ছুড়ে।