লোহাগাড়ায় বনবিভাগের জায়গা পুনরুদ্ধারের শপথ

 ‘মুজিববর্ষে হউক অঙ্গীকার,বনভূমি করব পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বনবিভাগের সকল পর্যায়ের কর্মকর্তারা বনবিভাগের জায়গা পুনরুদ্ধারের শপথ নেন।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের লোহাগাড়াস্থ পদুয়া রেঞ্জ অফিস এলাকার গর্জন বাগান চত্বরে সরকারী বনভূমিতে জবরদখল প্রতিরোধ ও পুনরুদ্ধারের জন্য গঠিত কমিটির অনুষ্ঠিত সাধারণ সভায় শপথ নেন বনবিভাগের সকল পর্যায়ের কর্মকর্তারা।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আয়োজনে উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন পদুয়া সহকারী বনসংরক্ষক এবং জবর-দখল প্রতিরোধ ও বনভুমি পুনরুদ্ধার কমিটির আহবায়ক শওকত ইমরান আরাফাত।

এ সময় জবর-দখল প্রতিরোধ ও বনভূমি পুনরুদ্ধার কমিটির আহবায়ক কমিটির সদস্য পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,চুনতি বনরেঞ্জ কর্মকর্তা মোঃ ওবাইদুল হক, মাদার্শা বনরেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাঈল সহ সকল বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসআই