বিটিআরসির নতুন চেয়ারম্যাম শ্যাম সুন্দর সিকদার

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদারকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে সরকার। সিনিয়র সচিবের পদমর্যাদা ও সুবিধায় তাকে এই দায়িত্ব দিয়ে গতকাল সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শ্যাম সুন্দর সিকদার বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্বে মো. জহুরুল হকের স্থলাভিষিক্ত হলেন। জহুরুল হক গত ৪ ডিসেম্বর তার মেয়াদ শেষ করেছেন।

এদিকে জুডিশিয়াল সার্ভিসের সাবেক সিনিয়র জেলা জজ আবু সৈয়দ দিলজার হোসেনকে বিটিআরসির কমিশনার করেছে সরকার। অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিন বছরের জন্য তাকে ঐ দায়িত্ব দেওয়া হয়েছে।

টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সচিব হিসেবে ২০১৯ সালের ৯ জানুয়ারি অবসরে যান শ্যাম সুন্দর। ১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।