স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলেম ওলামার বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ১২ বিশিষ্ট আলেম-ওলামা বৈঠক করেছেন। গতকাল সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডিস্থ সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে দেশের শীর্ষস্থানীয় ১২ জন আলেম-ওলামা বৈঠকে অংশগ্রহণ করেন। রাত ৯টা ২০ মিনিটে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেন এবং রাত ৯টা ৫৫ মিনিটে বের হয়ে যান। বৈঠকের বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে চাননি।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিক সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানাবেন। সূত্র জানায়, বৈঠকে সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে।