আজ তিন ভাইয়ের শাহাদতবার্ষিকী

আজ ১৫ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধা ভ্রাতৃত্রয়ের ৪৯তম শাহাদতবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামে প্রাণ দেন বদিউজ্জামান (বদি মেম্বার) ও তার দুই ভাই শাহজাহান এবং করিমুজ্জামান ওরফে মুল্লুক জাহান। শহিদ মুক্তিযোদ্ধা বদিউজ্জামান (বদি মেম্বার) গোপীবাগ, মতিঝিল, কমলাপুর, মানিকনগর, যাত্রাবাড়ী, নারিন্দা ও শ্যামবাজার অঞ্চলের বিডি মেম্বার ও আওয়ামী লীগ নেতা ছিলেন। আজ মঙ্গলবার শহিদ মুক্তিযোদ্ধা বদিউজ্জামানের বড় ছেলে এ টি এম ওয়াহিদুজ্জামান ওরফে আলআমিনের ৯৮, রামকৃষ্ণ মিশন রোড, গোপীবাগ ষষ্ঠ লেনের বাসভবনে ও বাদ আসর গোপীবাগ জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি