কোয়ারেন্টাইনে নেতানিয়াহু 

করোনার উপসর্গে ভোগায় কোয়ারেন্টাইনে গেলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী শুক্রবার পর্যন্ত তিনি কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানা গেছে। 

ইসরাইলের প্রধানমন্ত্রীর অফিসের বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, রবিবার এবং সোমবার নেতানিয়াহুর করোনা পরীক্ষা করা হয়েছে। তবে দু'দিনই তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। 

 আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ইসরাইলে এ পর্যন্ত  ৩ লাখ ৫৯ হাজার ৫০৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ হাজার ৪ জন। 

ইত্তেফাক/এআর