ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সুদানকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার সুদানের যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এমনটি বলা হয়।
এ ব্যাপারে সুদানের যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে একটি নোটিশে বলা হয়, ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সুদানকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকের তালিকা থেকে বাদ দিয়েছেন এবং এ সিদ্ধান্ত সোমবার (১৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত অক্টোবর মাসে ঘোষণা দিয়েছিলেন, সন্ত্রাসের কাল তালিকা থেকে সুদানের নাম বাদ দেয়ার পরিকল্পনা চলছে।
২৭ বছর আগে আমেরিকা সুদানকে সন্ত্রাসবাদের কালো তালিকাভুক্ত করেছিল। সে সময় আমেরিকা বলেছিল, আফ্রিকা অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোতে যে সমস্ত সন্ত্রাসী হামলা হয়েছে তার পেছনে সুদানের ওমর আল-বশির সরকারের হাত ছিল।
ইত্তেফাক/এআর