আকসাই চীনে হেলিপোর্ট তৈরি করছে চীন, লাদাখে পরিস্থিতি উত্তপ্ত

লাদাখের  তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে নামলেও কমার নাম নেই ভারত-চিন সম্পর্কের শৈত্য। আকসাই চীনকে  ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেই মনে করে নয়াদিল্লি। এবার সেখানেই একটি হেলিপোর্ট প্রায় তৈরি করে ফেলেছে চীন। জানা গেছে,  ১৬ হাজার ৭০০ ফুট উঁচুতে অবস্থিত ওই হেলিপোর্টটি নিয়ন্ত্রণরেখার খুবই কাছে।  । চীনা সেনাবাহিনীর সুবিধার্থেই এই নির্মাণকাজ চলছে বলে জানা গেছে।

 উপগ্রহ থেকে তোলা ছবিতে স্পষ্ট এমনটি দেখা গেছে।

 ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়,  গত বছরের অক্টোবর থেকেই হেলিপোর্ট নির্মাণের প্রস্তুতি শুরু হলেও তা আরম্ভ হয় গত এপ্রিল থেকেই। যার ক’দিন পর থেকেই লাদাখে চীনা আগ্রাসন শুরু হয়।  উপগ্রহ থেকে তোলা ছবিতে আরো দেখা গিয়েছে, ওই অঞ্চলে মাটির নিচে ঘাঁটি নির্মাণ শুরু হয়েছে গত আগস্টে। রীতিমতো পরিকল্পনা করে মাটির নিচে ওই মজবুত ঘাঁটি তৈরি করছে চীন।  

ইত্তেফাক/এআর