বলিউডের আলোচিত প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। কাজের পাশাপাশি করছেন চুটিয়ে প্রেম। এ জুটির প্রেমের খবর কারও অজানা নয়। গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) সকালে তাদেরকে একসঙ্গে দেখা যায় মুম্বাইয়ের এয়ারপোর্টে। কিন্তু ব্যস্ত শহর ছেড়ে কোথায় ছুটলেন তারা?
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কয়েক দিনের জন্য গোয়া যাচ্ছেন আলিয়া-রণবীর। আর সোমবার সকালে মুম্বাই এয়ারপোর্টে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন তারা। এ সময় আলিয়ার পরনে ছিল অলিভ রঙের ট্রাউজার, জ্যাকেট এবং সাদা রঙের ট্যাংক টপ। রণবীর পরেছিলেন জিন্স, নীল চেক শার্ট আর হাফ জ্যাকেট। করোনা সতর্কতায় দু’জনের মুখেই ছিল মাস্ক।
ইত্তেফাক/টিআর