জেরুজালেমে মুসলিমদের কবরস্থানে ভাঙচুর চালালো ইসরাইল

অধিকৃত জেরুজালেমে একটি মুসলিম কবরস্থানে ভাঙচুর চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে আনদালু এজেন্সি।

দ্য প্রটেকশন অব মুসলিম গ্রেভ'স নামের একটি সংগঠনের নির্বাহী পরিচালক আহমেদ আল-দাজান বলেন, জেরুজালেম পৌরসভার কর্মকর্তারা ইসরাইলের সেনাবাহিনীসহ বুলডোজার দিয়ে জেরুজালেমের আল-ইউসুফিয়ে কবরস্থানের দেয়াল এবং উত্তর পাশের সিঁড়ি ভেঙে দিয়েছে। 

আল-দাজানি জানান যে তিনি মুসলিম কবরস্থানে ভাঙচুর চালাতে ইসরাইলি কর্তৃপক্ষকে নিষেধ করলেও তারা সেটি শোনেননি।   

ইত্তেফাক/এআর