বিজয়ের সূর্যোদয়

সুরভি জাহাঙ্গীর

 

আমার পরিচয় ..আমি ৭১!

আমি ৭১-এর বিজয়ের সূর্যোদয়ের.. সূর্য বলছি ! 

আমি বজ্র কণ্ঠে রক্ত শপথে বলছি !

আমি ৭১-এর রক্তক্ষয়ী যুদ্ধের...  যুদ্ধ শিশু বলছি !

আমার পরিচয় আমি ‘যুদ্ধ শিশু’ !

‘জন্ম আমার আজন্ম পাপ নই’!

আমি যুদ্ধ শিশু বলছি !

আমি আমার মায়ের কথা বলছি !            

আমার ‘মা’ ৭১-এর বীরাঙ্গনা যোদ্ধা !

আমার ‘মা’ স্বাধীন বাংলার মানচিত্র !

আমি মানচিত্রের বিজয়ের শাপলা !

আমার নাম শাপলা...আমি জাতির কলঙ্ক নই!

আমি ৭১-এর বিজয়ের শাপলা বলছি !

আমার পরিচয়...আমি স্বাধীন বাংলার গৌরবের কবিতা!

আমি আমার..মায়ের কবিতা !

আমার নাম গৌরব! আমি অভিশাপ নই !

আমি স্বাধীনতার বিজয়ের গৌরব বলছি! আমার পরিচয়..

আমি স্বাধীন বাংলার ইতিহাস!

আমি ইতিহাসের সন্তান!  আমি অবৈধ নই...আমি মিথ্যা নই !

আমার নাম ইতিহাস !

আমি বিজয়ের  ইতিহাস বলছি!

আমার পরিচয়...আমি আকাশে-বাতাসে ঘোষণা দিলাম... সংগ্রাম! সংগ্রাম..!!

আমি যোদ্ধা বীরাঙ্গনার.. মুক্তির সংগ্রাম !

আমি স্বাধীনতার সংগ্রাম! আমি বিজয়ের সংগ্রাম!

আমার নাম সংগ্রাম !

আমি স্বাধীন বাংলার বিজয়ের সংগ্রাম বলছি !

আমি অনন্তের সূর্যোদয়ের সূর্য !

আমি ৭১-এর গৌরবের ইতিহাসের বিজয়ের সূর্য