বিজয় কেতন উড়ছে ঐ

হামিদুল আলম সখা

 

বিজয় কেতন উড়ছে ঐ

লাল-সবুজের পতাকা

হাতে নিয়ে কিশোরী

জয় বাংলা ধ্বনিতে

এগিয়ে যাবে

সূর্যটা ধরবে বলে।

সাহস দাও,সাহস দাও

বীর বাঙালি সাহস দাও

বিজয় কেতন উড়ছে ঐ।

জীবন গেছে, রক্ত গেছে

হারিনি আমরা

টিক্কা খান চলে গেলো

আকাশ ভরা শকুন এলো,

বিজয় কেতন উড়ছে ঐ।