বাংলাদেশ ব্যাংকের চাকরি
বাংলাদেশ ব্যাংক সমপ্রতি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১টি পদে মোট ১৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘সহকারী পরিচালক (প্রকৌশলপুর)’ নামের এ পদের আবেদন অনলাইনে শুরু হয়েছে ১৩ ডিসেম্বর থেকে। আবেদন করা যাবে আগামী বছরের ৭ জানুয়ারি পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের বয়স
প্রার্থীর বয়স ১০-১২-২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করা যাবে। আবেদন আগামী ৭ জানুয়ারি পর্যন্ত জমা দিতে পারবেন আবেদনকারীরা।
স্বাস্থ্য অধিদপ্তর নেবে কর্মকর্তা
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিজ কন্ট্রোল ইউনিটের ন্যাশনাল ম্যালেরিয়া এলিমিনেশন অ্যান্ড এটিডি কন্ট্রোল প্রোগ্রামে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর।
পদের নাম : সারভিলেন্স মেডিকেল অফিসার (এসএমও)
পদসংখ্যা : ২টি
যোগ্যতা : এমবিবিএস এবং মাস্টার্স ইন পাবলিক হেলথ ডিগ্রিসহ ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।
পদের নাম : এম অ্যান্ড ই অফিসার
পদসংখ্যা : ১টি
যোগ্যতা :পাবলিক হেলথ, ম্যানেজমেন্ট স্টাডিজ, স্ট্যাটিসটিকস, ইনফরমেশন সিস্টেম বিষয়ে মাস্টার্স ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।
পদের নাম :ডকুমেন্টেশন অ্যান্ড কমিউনিকেশন অফিসার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ, জার্নালিজম, সোশ্যাল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, এনথ্রোপলজি, সোশিওলজি বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রিসহ ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।