আবশ্যক: বরিশাল জেলার বানারীপাড়া উপজেলাধীন বানারীপাড়া পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি নিয়োগ বিধির সর্বশেষ ২০১৮-এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী শূন্য পদে প্রধান শিক্ষক আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ২০০০/- টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করিতে হইবে। সভাপতি, দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় বানারীপাড়া, বরিশাল। সিকে-১৬৯০
আবশ্যক (২য়বার): ফেরদৌস আলম ফিরোজ উচ্চবিদ্যালয় (এমপিওভুক্ত), গান্ধিনা, ডাকঘর-রতনগঞ্জ, কালিহাতী, টাঙ্গাইল শূন্যপদে সহকারী প্রধান শিক্ষক-১ জন, নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী ও আয়াপদে-১ জন করে আবশ্যক। ১ম পদে ১০০০/- টাকা, অন্য তিন পদের জন্য ৫০০/- টাকার ব্যাংকড্রাফট (রূপালী ব্যাংক, রতনগঞ্জ বাজার, কালিহাতী, টাঙ্গাইল অনুকূলে), দুই কপি ছবি, মোবাইল নম্বর ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। ০১৭১২৩৪৯১৭৮। সিকে-১৬৮৯