রাস্তার আশেপাশে অনেক মুখরোচক খাবারের দোকান দেখা যায়। এসব খাবার শিশু-কিশোর, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সি মানুষই কমবেশি খেয়ে থাকে। বন্ধুদের সঙ্গে আড্ডা বা ক্ষুধার তাড়নায় আমরা খেয়ে নিচ্ছি। এসব দোকানের অধিকাংশ খাবারই তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে এবং পূর্ব-ব্যবহূত তেল ব্যবহারের মাধ্যমে। একই তেলে বারবার ফ্রাই করার কারণে এসব খাবার হয়ে ওঠে চরম অস্বাস্থ্যকর এর ফলস্বরূপ হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় অনেকগুণ। এবং খাবারগুলো থাকে পুরোপুরি খোলামেলা অবস্থায়, যার ফলে রাস্তার ধুলাবালিসহ বিভিন্ন রোগ-জীবাণু খাবারের সঙ্গে মেশে। এর ফলে অনেক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। এ অবস্থায়, খাবারের মান নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
আশিকুর রহমান
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া