লিভার কানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন মো. শওকত আলী। বর্তমানে তিনি রাজধানীর আনোয়ার খান মেডিক্যাল কলেজ মডার্ন হাসপাতালে ডা. এহতেশামুল হকের অধীনে চিকিত্সাধীন। চিকিত্সক জানিয়েছেন, নিয়মিত চিকিত্সা নিলে তার আরোগ্য লাভের সম্ভাবনা রয়েছে। সে জন্য তিনি নিয়মিত কেমো থেরাপি-রেডিও থেরাপি দেওয়ার পরামর্শ দিয়েছেন। সে জন্য দরকার অনেক টাকা। বেকার শওকতের পক্ষে তা জোগাড় করা সম্ভব নয়। তাই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ হূদ্য়বানদের কাছে বাবাকে বাঁচাতে সহযোগিতা চেয়েছেন তার ছেলে মো. রাশিদুল ইসলাম। যোগাযোগের ঠিকানা— হিসাব নং ০১৬১৩৪০০৭৯১৯৪ সোশ্যাল ইসলামী ব্যাংক, চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ শাখা, বিকাশ নং ০১৭৫৮০৭১৩০৭।