শহিদ রুহুল ইসলাম সাদীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি রাজবাড়ী জেলার পাংশা থানার বয়রাট গ্রামের আব্দুল ওহাব মিয়ার সন্তান। পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত অবস্থায় ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে দেশে এসে পৌঁছান এবং পাংশা থানার মুজিব বাহিনী প্রধান আব্দুল মতিন মিয়ার সঙ্গে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন। তিনি কুষ্টিয়া, কুমারখালী, খোকশা, পাংশা, গোয়ালন্দ মুক্ত করে রাজবাড়ীতে যুদ্ধরত অবস্থায় ১৯৭১ সালের ঠিক বিজয়ের দিনে বেলা ১২.৩০ মি. এ সম্মুখযুদ্ধে আরো দুই সহযোদ্ধা রফিক ও শফিকসহ শাহাদত বরণ করেন। আজ তার মাজারে এবং গ্রামের বাড়িতে, শহিদ সাদী স্মৃতি সংঘ ও পাঠাগারে পুষ্পস্তবক প্রদান ও বিশেষ মিলাদ মাহফিলের ব্যবস্থা এবং ভোজসভার আয়োজন করা হয়েছে।