কষ্টিপাথরের গণেশমূর্তি উদ্ধার, গ্রেফতার ৩

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরে সোমবার সন্ধ্যায় কষ্টিপাথরের একটি গণেশমূর্তি উদ্ধার করেছে র্যাব-৫-এর একটি দল। এ সময় তিন জন পাচারকারীকে গ্রেফতার করা হয়।

রাজশাহীর সিপিসি-৩ র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে উপজেলার বড়গাছা এলাকা থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টিপাথরের একটি গণেশমূর্তি উদ্ধার করে। এ সময় পাচারকারী রশিদ, ওমর ফারুক ও ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়। পাচারকারীদের বিরুদ্ধে রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।  উদ্ধার প্রত্নতাত্ত্বিক নিদর্শন মূর্তিসহ অন্যান্য সামগ্রী থানায় জমা করা হয়েছে।