বাঁশের সাঁকোতে ঝুঁকিপূর্ণ পারাপার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজারসংলগ্ন মগড়া নদীর ওপর সেতু নেই। ফলে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন দুই পারের হাজার হাজার মানুষ। মগড়া নদীর শহরের অংশে সাকুয়া বাজারসহ কয়েকটি গ্রাম রয়েছে। অপর পারে ছোটগাড়া, বড়গাড়াসহ রয়েছে আরো কিছু গ্রাম। সেতুর অভাবে সারা বছর তারা এই অংশে সাঁকো দিয়ে নদী পারাপার হন। চল্লিশা ইউপি চেয়ারম্যান জব্বার ফকির বলেন, জনস্বার্থে এখানে একটি পাকা সেতু বা বেইলি সেতু নির্মাণ জরুরি। সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলাম বলেন, সেতু নির্মাণের ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করা হবে।