বাগেরহাটে করোনা পরীক্ষায় জিন এক্সপার্ট ল্যাব চালু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য জিন এক্সপার্ট ল্যাব চালু করেছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার সকালে বাগেরহাট শহরের মুণিগঞ্জ এলাকার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে ল্যাবটির উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা।  স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা বলেন, যেসব জেলায় করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাব নেই সেসব জেলার বক্ষব্যাধি ক্লিনিকের আধুনিক জিন এক্সপার্ট মেশিন ব্যবহার করা হচ্ছে। এই আধুনিক মেশিনে করোনা ভাইরাসের পরীক্ষা অধিকাংশই নির্ভুল ও মাত্র ৪৫ মিনিটে পরীক্ষার ফলাফল পাওয়া যায়। প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান এই পরীক্ষা করবে। বিভিন্ন ল্যাবের পরীক্ষায় দেখা গেছে শতকরা ৯৭ শতাংশই সঠিক হচ্ছে।