জয়পুরহাটে এক জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

৫৫৪ গ্রাম হেরোইন রাখার দায়ে রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে জয়পুরহাটের একটি আদালত। জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম সারোয়ার গতকাল মঙ্গলবার বেলা ১২টায় এ রায় ঘোষণা করেন। আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে রায় দেন। মামলার অন্য আসামি আবু রায়হানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করে আদালত। আদালত এ মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ করে ঐ রায় প্রদান করেন।