হাজীগঞ্জে মাইক্রোচালকের গলাকাটা লাশ উদ্ধার

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মাইক্রোচালক মজনু হোসেনকে (৩০) গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে মজনুর লাশ উদ্ধার করে পুলিশ। মজনু হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড টোরাগড় মিজিবাড়ীর বাসিন্দা। ঐ বাড়ির আনোয়ার হোসেন মিজির বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন মজনু ও তার পরিবার। মঙ্গলবার সকালে মজনুর ভাই মন্টু প্রথমে লাশ দেখতে পায়। পরে চাঁদপুর পিবিআই ও হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন জানান, খুনের রহস্য উদ্ঘাটনে তদন্ত কাজ চলছে। খুনের সঙ্গে পরিবারের কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় একটি হত্যামামলা রুজ করা হবে বলেও তিনি জানান।