শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের রায়মঙ্গল নদীর জলসীমায় জেলেরা অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ মালামাল আটক করেছেন নিরাপত্তা কাজে নিয়োজিত সুন্দরবন স্মার্ট প্যাট্রলটিমের সদস্যরা। মঙ্গলবার ভোরের দিকে ট্রলারটি আটক করা হয়।
সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় বাংলাদেশের জলসীমায় রায়মঙ্গল নদীতে অবৈধভাবে মাছ ধরার সময়ে ভারতীয় জেলেদের ট্রলারটি আটক করে স্মার্ট পেট্রলটিমের প্রধান ও কৈখালীবন স্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেন। এ সময় ভারতীয় জেলেরা সুন্দরবনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৫ লক্ষাধিক টাকা মূল্যের একটি ট্রলার, দেড় লক্ষাধিক টাকা মূল্যের জালসহ মালামাল আটক করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।’