মদনে সংঘর্ষে নারীসহ আহত ২৫

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

আবাদ করা বোরো জমি দখল নিয়ে মঙ্গলবার দুপুরে মদনে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছেন। উপজেলার মদন ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের সামনের হাওরে আইন বিলে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সংঘর্ষের কথা স্বীকার করে মদন থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, অতিরিক্ত পুলিশ সুপারসহ (খালিয়াজুরি সার্কেল) পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।