মেহেরপুর কারাগারে নারী হাজতির ঝুলন্ত লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলা কারাগারে নাজমা খাতুন (৩২) নামের এক নারী হাজতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। মেহেরপুর কারাগারের জেল সুপার মকলেছুর রহমান জানান, মহিলা ওয়ার্ডে এক মহিলা হাজতি বাথরুমে ঢুকে নাজমা খাতুনকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখে আমাদের খরব দেয়। পরে আমরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।