পাকুন্দিয়ায় বরখাস্ত উপজেলা চেয়ারম্যান স্বপদে বহাল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

পাকুন্দিয়া উপজেলা পরিষদের বরখাস্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুকে স্বপদে বহাল করেছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনের কপি পেয়েছি।’